তাঁতি ও কারিগরদের জন্য
কারুবাড়িতে বিক্রি করুন
কারুবাড়িতে কারিগরদের কাজ বিক্রি হয়। Founding ৩০-এ নির্বাচিতদের জন্য আমরা সময়সীমা নিশ্চিত করি — প্রথম অর্ডার, ১৪ দিনে।
Founding ৩০ · প্ল্যাটফর্ম প্রতিশ্রুতি
প্রথম অর্ডার, ১৪ দিনে। গ্যারান্টিড।
দোকান প্রথম দিন থেকেই গতিময়। প্রথম অর্ডার, প্রথম রিভিউ, প্রথম ক্রেতা — ১৪ দিনের মধ্যে।
Founding ৩০-এ যা পাবেন
নির্বাচিত প্রথম ৩০ জন কারিগরের জন্য — শুরু থেকে শেষ পর্যন্ত।
প্রথম অর্ডার গ্যারান্টিড
Founding ৩০-এ নির্বাচিত হলে — শপ চালু হওয়ার ১৪ দিনের মধ্যে প্রথম অর্ডার।
স্থায়ী Founding ৩০ ব্যাজ
শপে আজীবন ব্যাজ — কাস্টমাররা দেখবেন আপনি কারুবাড়ির শুরু থেকে আছেন।
হাতে বাছাই করা মান
গুণমানের ভিত্তিতে নির্বাচন। আপনার পণ্য নিকৃষ্টমানের পণ্যের সাথে মেশানো হবে না।
ব্র্যান্ড কো-মার্কেটিং
প্রথম অর্ডারের পর হোমপেজ + Facebook + Instagram-এ ফিচার।
বিকাশ ডিরেক্ট-পেমেন্ট
অর্ডার ডেলিভারি হলে পেমেন্ট সরাসরি আপনার বিকাশ-এ। আমরা ফান্ড হোল্ড করি না।
ফাউন্ডারের সাথে সরাসরি
WhatsApp-এ যোগাযোগ — কোনো বট নয়। দরকার হলে একটি ফ্রি ফটো রিশুট।
আমরা কী খুঁজি
নির্বাচন ম্যানুয়াল। সবাই ঢুকতে পারে না — আর সেটাই আপনার আস্থা-চিহ্ন।
- হাতে তৈরি বা হাতে-বোনা পণ্য (মেশিন-নকল নয়)
- তাঁতি/কারিগরের নাম, এলাকা ও অভিজ্ঞতা স্পষ্ট
- অরিজিনাল উৎপত্তি — ঢাকাই জামদানি হলে নারায়ণগঞ্জ/রূপগঞ্জ/সোনারগাঁ থেকে
- পরিচ্ছন্ন প্রোডাক্ট ফটো (মোবাইল ক্যামেরা চলবে, পরিষ্কার ব্যাকগ্রাউন্ড)
- যৌক্তিক দাম — অরিজিনাল দাম, নকল-অরিজিনাল মেশানো নয়
- সাপ্লাই-এর নির্ভরযোগ্যতা — ১-২ সপ্তাহে অর্ডার ফুলফিল করতে পারবেন
যোগ্যতার প্রমাণ
শপ খোলার পর ১০টি পণ্য আপলোড করুন। নির্বাচিত হলে Founding ৩০-এর সব সুবিধা সক্রিয় হয় — প্রথম অর্ডার গ্যারান্টি, ফিচারিং, ব্যাজ। চালু প্রচারণায় লিস্টিং ফ্রি — যত পণ্য চান যোগ করুন।
শুরু করুন
Founding ৩০ ইনভাইট-ভিত্তিক। আমাদের FB পোস্টে "invite" কমেন্ট করুন বা সরাসরি যোগাযোগ করুন — আপনার কাজ দেখে কোড পাঠাই।
প্রশ্ন আছে? hello@karubari.com — ২৪ ঘণ্টার মধ্যে উত্তর।
আরও পড়ুন
বিস্তারিত গাইড
বিস্তারিত গাইড পড়ুন — পরিচয় থেকে প্রথম অর্ডার পর্যন্ত
ইনভাইট কোড পাওয়া, ৬০ সেকেন্ডে শপ খোলা, প্রথম পণ্যের ছবি, প্রথম অর্ডার সামলানো, বিকাশে টাকা পাওয়া — হাতে আঁকা ছবি দিয়ে প্রতিটি ধাপে।
গাইডটি খুলুন →